বিখ্যাত চাঁপাইনবাবগঞ্জ

আমের জেলা নামে বিখ্যাত চাঁপাইনবাবগঞ্জ। আম বিখ্যাত এই জেলায় আছে অনেক নিদর্শন। দেশের বিভিন্ন জেলায় আছে অনেক মসজিদ কিন্তু প্রাচীন এই মসজিদটি অনেক ঐতিহ্য বহন করে আসছে আমাদের দেশে। ১০ টাকার পুরনো নোটে এই সোনামসজিদের ছবি আছে।
বাংলাদেশের এই ঐতিহ্যবাহী মসজিদটি দেখার মতোই একটি দর্শনীয় স্থান। উত্তরাঞ্চলের সীমান্তরেখা বরাবর আবস্থিত চাঁপাইনবাবগঞ্জ শহরের এই প্রাচীন ঐতিহ্যবাহী মসজিদগুলোর মধ্যে এই সোনামসজিদ অন্যতম। চাঁপাইনবাবগঞ্জের শত শত বছরের পুরনো এই সোনামসজিদসহ অন্য মসজিদগুলোর অপূর্ব কারুকাজ দেখে যে কেউ মুগ্ধ হবেন নিঃসন্দেহে। আর আপনি আপনার অবসর ছুটির সময় অথবা গ্রীষ্মকালীন ছুটির এই সময়টা অনেক ভালোভাবে কাটাতে পারেন চাঁপাইনবাবগঞ্জ ভ্রমণ করে এবং দেশের ঐতিহ্যবাহী সোনামসজিদ দেখে।
ছোট সোনামসজিদ
কারুকার্যময় স্থাপত্য নির্মাণে মুঘলদের অবদান অনস্বীকার্য। মুঘলদের কল্যাণে আমাদের দেশেও নির্মিত হয়েছে প্রাচীন অথচ সমৃদ্ধ কিছু স্থাপত্য শিল্প। বাংলার মুসলিম স্থাপত্য অনুশীলন যুগে যে কয়েকটি মসজিদ নির্মিত হয়েছিল তাদের মধ্যে ছোট সোনামসজিদের নাম অবশ্যই আসবে। কথিত আছে যে, একবার স্যার লর্ড ক্যানিংহাম এসেছিলেন এ মসজিদটি দেখতে। অসাধারণ সৌন্দর্য রঙের ১৫টি গম্বুজের এ মসজিদটি দেখে তিনিই এর নামকরণ করেন সোনামসজিদ। বাংলাদেশের উত্তরাঞ্চলের একেবারে সীমানার কাছাকাছি চাঁপাইনবাবগঞ্জ প্রকারান্তরে গৌড় অঞ্চলে অবস্থিত এই সোনামসজিদ। জায়গাটা কোথায় আন্দাজ করতে পারছেন তো?
‘কানসাট’ স্থানটির নাম শুনে থাকবেন নিশ্চয়ই। সেই কানসাট থেকে ৬ কিলোমিটার দূরে অবস্থিত সোনামসজিদ। চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকাটি বাংলাদেশের একটি খ্যাতনামা স্থলবন্দরও। সুলতান আলাউদ্দীন হোসেন শাহের রাজত্বকালে (১৪৯৩-১৫৯১ খ্রি.) ওয়ালী মুহাম্মদ এ মসজিদটি তৈরি করেন বলে জানা যায়।

মসজিদের আকার
আকারের দিক থেকে দেখতে গেলে দেখা যাবে এ মসজিদের দৈর্ঘ্য ২৫ মি. (৮২ ফুট) ও প্রস্থ ১৬.৯০ মি. (৫২ ফুট)। মসজিদের চার কোনায় ৪টি তুঘলক পদ্ধতির বুরুজ বা টাওয়ার শোভা পাচ্ছে। পূর্ব দিকে বা সমমানের দেয়ালে রয়েছে পাঁচটি খিলানায়িত দরজা। মসজিদের মূল প্রবেশপথটি পাশের দরজাগুলো থেকে বড়। সে আমলে যে কোন মসজিদ নির্মাণের ক্ষেত্রে দামেস্কের আদি মসজিদের নকশা পরিকল্পনা অনুসরণ করার নীতি থাকলেও সোনামসজিদ নির্মিত হয়েছিল বাংলার জলবায়ুতে টিকে থাকার উপযোগী করে। মসজিদটির সামনের দেয়ালে ঐশ্বর্যশালী কারুকার্যে খচিত থাকলেও সময়ের স্রোতে তা কিছুটা বিলীনপ্রায়। প্রায় পুরো নকশা কারুকার্য পাথরের ওপর খোদাই করে দেয়ালের গায়ে বসিয়ে দেওয়া হয়েছে। সে যুগে যতগুলো ইমারত প্রস্তর খোদাই নকশা কারুকার্য ধারণ করে আছে তার মধ্যে সোনামসজিদের প্রস্তর খোদাই নকশালঙ্কার সর্বোৎকৃষ্ট। কিন্তু এই ঐতিহাসিক মসজিদটি আজ অযতœ অবহেলার নির্মম সাক্ষী। সময় তার নিষ্ঠুর হাতে মসজিদের অপূর্ব কারুকার্যের সৌন্দর্যকে নিংড়ে নিচ্ছে ধীরে ধীরে। এরপরও সেই কোনও মুঘলদের গড়ে যাওয়া এ অপূর্ব সুন্দর মসজিদটি দেখে চোখ জুড়িয়ে যায় এখনও।
তাহাখানা কমপ্লেক্স
ছোট সোনামসজিদ দেখে ফেরার কথা ভাববেন না যেন! কারণ গৌড়জুড়েই শত শত বছরের স্থাপত্যকলার চিহ্ন রয়েছে। ছোট সোনামসজিদ থেকে মাত্র আধা কিলোমিটার দূরেই রয়েছে তাহাখানা কমপ্লেক্স। সুবাদার শাহা সুজার শাসনামলে (১৬৩৯-১৬৬০ খ্রি.) নির্মিত এ স্থাপত্য দেখে মনে হতে পারে মুঘল সম্রাজ্যে ফিরে এলাম বুঝি। সোনামসজিদের পাশে বিশাল একটা দীঘির পশ্চিম পাড়জুড়ে তাহাখানা কমপ্লেক্স অবস্থিত। এখানে একই সঙ্গে রয়েছে একটি মসজিদ, প্রাসাদ ও শাহ নেয়ামত উল্লাহ ওয়ালীল সমাধি। আয়তাকার আকৃতির একটি দুইতলা বিশিষ্ট ইমারত-প্রাসাদ মুঘলদের স্থাপত্যকলার সব রকম নিদর্শন রয়েছে এই প্রাসাদে।

তাহাখানার মূল প্রাসাদ থেকে উত্তর-পশ্চিম দিকে সামান্য দূরে রয়েছে শাহ্ নিয়ামত উল্লাহ ওয়ালীর মসজিদ। তিন গম্বুজবিশিষ্ট এই মসজিদের এক মাইল বিশিষ্ট একটি মসজিদ ঘর আছে। পদ্মফুলের মতো প্রস্ফুটিত হয়ে আছে গম্বুজের চূড়া। আর কলসাকৃতির শিয়োচূড়া ঘিরে রেখেছে একে। হাঁটতে হাঁটতে মনে হতে পারে ৪০০ বছর আগের সময়ে ফিরে গেছি হয়তো। চার দিকে অদ্ভুত শান্ত পরিবেশ তাহাখানা থেকে ৩০-৩৫ মি. উত্তরে রয়েছে শাহ নিয়ামত উল্লাহ ওয়ালীর সমাধি। বর্গাকার নকশা পরিকল্পনায় নির্মিত এবং অভ্যন্তরীণ সমাধি কক্ষের চতুর্দিকে প্রশস্ত বারান্দা আছে। পূর্ব-পশ্চিম এবং দক্ষিণে ৩টি করে খিলানযুক্ত মোট ১২টি খিলানপথ দেখেই ক্যানিংহাম-এর নামকরণ করেছিলেন বারদুয়ারী।
চামকাঠি মসজিদ বা চকের মসজিদ
তাহাখানা কমপ্লেক্সের প্রধান সড়ক ধরে আরও কিছু দূর এগিয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত প্রাচীর বাঁয়ে রেখে ডান দিকে রাস্তা ধরে বিশাল আমবাগানের শেষ সীমায় বিশাল এক দীঘির পাড়জুড়ে রয়েছে গৌড় সভ্যতার আরও এক নিদর্শন প্রচীর এক মসজিদ। ছয় গম্বুজবিশিষ্ট এ মসজিদটিকে স্থানীয় বাসিন্দারা চেনেন চকের মসজিদ হিসেবে। গৌড় সভ্যতার লগ্নে স্থাপিত এ মসজিদের অসাধারণ কারুকাজের অল্প কিছু অবশিষ্ট রয়েছে এখনও। কে জানে কত শতাব্দী ধরে কত যুগের সাক্ষী এ মসজিদটির সঙ্গে নির্মাণশৈলীতে অনেক মিল রয়েছে।
তাহাখানা থেকে চকের মসজিদে রিকশায় যেতে ভাড়া নেবে খুব বেশি হলে ১০-১৫ টাকা। তবে আরও সহজ হল ছোট সোনামসজিদ থেকেই ঘণ্টা হিসেবে রিকশা নিয়ে নেয়া হয় তাহলে একবারে ৩টা মসজিদ দেখা হয়ে যাবে। আর গাড়ি নিয়ে গেলে তো কথাই নেই।

ভারত-বাংলাদেশে সীমানা
সোনামসজিদ থেকে ফেরার সময় আপনি আপনার যাত্রা কিছু বিরতি দিয়ে রাস্তার পাশে পারেন দেখেতে পাবে বাংলাদেশ-ভারত সীমানা। নিজের চোখে আপনি দেখতে পারেন পাশের প্রতিবেশী ভারতের কিছু অংশ। বিএসএফ আর বিডিআর সবসময় প্রস্তুত সীমান্ত রক্ষার্থে।
যেভাবে যাবেন
ঢাকা থেকে সরাসরি চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার চেয়ে রাজশাহী হয়ে যাওয়াই ভালো। কারণ চাঁপাইনবাবগঞ্জ শহর ছাড়া থাকা-খাওয়ার জন্য ভালো জায়গা ওই এলাকায় পাওয়া দুষ্কর। তাই সোনামসজিদ যেতে রাজশাহী থেকে সকাল ৭টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়া বর্ডারগামী বাসে ৮০ বা ৯০ টাকা দিয়ে টিকিট কিনে উঠে বসবেন। মাত্র আড়াই ঘণ্টায় আপনি পৌঁছে যাবেন সোনামসজিদ এলাকায়।
প্রথমে ছোট সোনামসজিদ এ কিছুদূর গেলে বড় সোনামসজিদ চকের মসজিদ, তাহাখানা কমপ্লেক্স দেখতে পাবেন। আর যেতে যেতে পথের দু’পাশে দেখবেন বিখ্যাত চাঁপাইনবাবগঞ্জের সারি সারি আমবাগান। আমের সিজনে আমবাগানের গাছগুলোতে অনেক আমও পাবেন।

গারোগ্রাম আচ্কীপাড়া হালুয়াঘাট, ময়মনসিংহ


হালুয়াঘাট উপজেলা সদর থেকে উত্তর-পশ্চিম দিকে প্রায় ১২ কিলোমিটার দূরে ১ নম্বর ভুবনকুড়া ইউনিয়নের এক সবুজ ছায়াঘেরা গ্রাম আচ্কীপাড়া।
বিখ্যাত খাবারের নামমুক্তাগাছার মণ্ডা, ময়মনসিংহের আমিরতি,দয়াময়ী মিষ্টান্ন ভাণ্ডারের খেজুর গুরের সন্দেশ ( ময়মনসিংহ ),জয়কালী মিষ্টান্ন ভাণ্ডারের ছানার পোলাও ( ময়মনসিংহ )

কীভাবে যাবেন : মহাখালী থেকে এনা পরিহনের বাস হালুয়াঘাটের শ্যামলী বাংলা, ইসলাম-সহ অনেক ডাইরেক্ট বাস আছে মহাখালী হতে ২০ মিনিট পরপর ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসে। ঢাকা থেকে প্রায় ১৮০ কিলোমিটার ময়মনসিংহ। ঢাকা থেকে সময় লাগে ঘণ্টা তিনেক। এছাড়া কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ হয়ে বাস যাতায়াত করে। ইচ্ছা করলে সেই বাসে চড়ে যাওয়া যায়।
ময়মনসিংহ জেলার গারো পাহাড়ের কুল ঘেঁষে সীমান্তবর্তী উপজেলার নাম হালুয়াঘাট। হালুয়াঘাট এ বাংলাদেশের আদি উপজাতি গারোদের বসবাস। গারো ছাড়াও এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, ডালু সম্প্রদায় বসবাস করে। হালুয়াঘাট এ দুইটি স্থল বন্দর বিদ্যমান। যার মাধ্যমে সরাসরি ভারত থেকে কয়লা আমদানি করা হয়। সারা বাংলাদেশে কয়লা সরবরাহ করা হয়।

হালুয়াঘাট উপজেলায় তিনটি নদী আছে। সেগুলো হচ্ছে ভোগাই নদী, কংস নদী এবং মালিজি নদী

ছাগলকান্দা ঝর্ণ


ছাগলকান্দা ঝর্ণার ট্রেইল মোটামুটি অপরিচিত একটা ট্রেইল।
অসাধারন এই ট্রেইলে বড় কমলদহ ঝর্ণা আছে। বড় কমলদহ ঝর্ণার Upstream এ আবার আছে ৪-৫ টা বড় এবং মাঝারি ঝর্না।
এদের মধ্যে অন্যতম হল ছাগলকান্দা ঝর্ণা।বড় দারোগার হাট থেকে মহা সড়ক ধরে উত্তর দিকে ( ঢাকার দিকে) আসলে প্রথমে একটি ইট খোলা পরবে।
ইট খোলা পার হয়ে হাতের ডানের প্রথম মাটির রাস্তা ধরে যেতে হবে ।
রাস্তা ধরে কিছু দূর গিয়ে ঝিরিতে নেমে ঝিরি ধরে ২০ মিনিটের মত গেলে ঝিরি মুখে পড়বে কমলদহ ঝর্ণা।
মূলত এটি একটি ক্যাসকেড। ছাগলকান্দা ঝর্ণার আরেক নাম কমলক ঝর্ণা।
৩ ধাপের এ ঝর্ণা নিচ থেকে মাত্র ১ ধাপ দেখা যায়।
বাকি ২ ধাপ দেখতে হলে আপনাকে ঝর্ণা বেয়ে উপরে উঠতে হবে।
উপরে উঠার অনেক সাবধানতা অবলম্বল করতে হবে।
অনেক পিচ্ছিল, একটু অসর্তক হলে, পড়ে হাত – পা ভাঙ্গার সাথে মৃত্যুর ভয় ও থাকে।
এ ঝর্ণার নিচে গোসল শেষে অনেকটা ফুরফুরে মেজাজে উপরে উঠে হাঁটতে থাকবেন।
হাঁটতে হাঁটতে প্রায় ৩০ মিনিট পর দেখবেন সামনের পথটি ইংরেজী Y আকার ধারণ করেছে।
আপনি হাতের বামদিকে হাঁটবেন। সামনে আবার দেখবেন পথটি Y আকার ধারণ করেছে।
আবার ও হাতের বামে হাঁটবেন। এভাবে, একসময় পেয়ে যাবেন ২য় ঝর্ণাটি। যার নাম ছাগলকান্দা। এখানে, পানিতে নামার আগে বাঁশ কিংবা লাঠি দিয়ে দেখে নিবেন গভীরতা কতটুকু।

কিভাবে যাবেনঃ
ঢাকা থেকে গেলে চট্টগ্রামগামী যে কোন বাসে (ভাড়া মানভেদে ৪০০-১২০০টাকা) সীতাকুণ্ড এর বড় দারোগারহাট বাজারে নামতে হবে।
এছাড়া ট্রেনে ফেনী বা চট্রগ্রাম নেমে আসতে পারবেন
চট্রগ্রামের শুভপুর বা অলংকার থেকে বাসে সীতাকুণ্ড ও মিরসরাই যেতে পারবেন।
চট্টগ্রাম (কদমতলী শুভপুর ষ্টেশন) থেকে চয়েসে যেতে পারেন, ভাড়া ৮০ টাকা অন্য উপায়েও যাওয়া যায় মিনিবাসে করে।
বড় দারোগার হাট থেকে লেগুনাতে ইট ভাটার পর্যন্ত।
এর পরের রাস্তা দিয়ে পূর্ব দিকে ২০-২৫ মিনিটের হাটা পথ।
প্রথমেই দেখা মিলবে কমলদহ ঝর্ণার। বাকি পথ ছড়া ধরে গেলেই দেখা মিলবে ছাগলকান্দা ঝর্ণার।

১ দিনের ট্যুরে চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালি সি-বিচ এবং মহামায়া লেকে কায়কিং অভিযান। খরচ ১০০০/১২০০ টাকা।




যেভাবে যাবেন:
কমলাপুর থেকে রাত ১০.৩০ এর চট্রগ্রাম মেইল ট্রেনে করে রওনা দিয়ে সকাল বেলা সীতাকুন্ড ষ্টেশন এ নেমে পড়বেন টিকেট ১১০ টাকা লোকাল।
স্টেশন থেকে একটু সামনে আসলে সি এন জি পাওয়া যায় চন্দ্রনাথ পাহাড় যাওয়ার জন্য জন প্রতি ২০ টাকা ভাড়া। (পাহাড়ের উঠার আগে অবশ্যই সবাই আলাদা ভাবে পর্যাপ্ত পরিমানে পানি এবং শুকনা খাবার নিয়ে উঠবেন খেজুর হলে ভালো হবে। চন্দ্রনাথ পাহাড় জয় করে ১২.৩০ টার দিকে ব্যাক করুন সীতাকুন্ড বাস স্ট্যান্ড।
তারপর বাস স্ট্যান্ড সিএনজি করে চলে যাবেন গুলিয়াখালির উদ্দেশ্যে ভাড়া ২০ টাকা। গুলিয়াখালি নেমে ট্রলার দিয়ে সমুদ্র ঘুরে দেখতে পারেন পার পারসোন ৩৫ টাকায় ঠিক করেছি কিন্তু দাম চাইবে ৫০/৭০ টাকা। গুলিয়াখালি উপভোগ করা শেসে। 

আবার বাস স্ট্যান্ড ব্যাক করুন এবং দুপুরে একটা জম্পেশ খাবার খেয়ে সীতাকুন্ড বাস স্ট্যান্ড থেকে লেগুনা/বাস/মিনি বাসে করে মিরসরাই মহামায়া বাজারে চলে আসবেন ৩০/৩৫ টাকা ভাড়া দামদর করে উঠবেন।
মহামায়া বাজার থেকে রাস্তার বিপরীত পাড়ে গিয়ে সিএনজি তে উঠবেন মহামায়া লেক যাওয়ার জন্য ভাড়া ১৫ টাকা। এবং নামার পর লেক প্রবেশ ফি ১০ টাকা। চেস্টা করবেন ৩.৩০/৪.০০ টার ভেতরে লেকে থাকার তা নাহলে কায়কিং এ সিরিয়ালে থাকতে হবে। কায়কিং প্রতি বোট ৩০০ টাকা ২ জন বসা যায়। তবে স্টুডেন্টদের আইডি কার্ড শো করলে পার বোড ২০০ টাকা। সন্ধার মধ্যে কায়কিং শেস করে মহামায়া বাজার এসে সিএনজি তে উঠবেন মিঠাছড়া বাজার যাওয়ার জন্য ভাড়া ১০ টাকা সেখান থেকে বাসের টিকট রাতের খাবার শেস করে রাত ১০/১১ টার বাসে করে ঢাকায় ব্যাক করবেন পরের দিন সকালে ইনশাআল্লাহ ঢাক।




নোট : যেখানেই ঘুরতে যাই না কেন অপচনসীল দ্রব্য যেমন: পলিথিন,প্লাস্টিকের বোতল,খাবার প্যাকেট,সিগারেটের প্যাকেট ইত্যাদি পানিতে না ফেলে যেখানে সেখানে না ফেলে নির্দিস্ট স্থানে ফেলি। একজন ট্রাভেলার হিসেবে প্রকৃতিকে রক্ষা করি।

বোটানিক্যাল গার্ডেন ও ইকো-পার্ক, সীতাকুণ্ড






চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রনাথ রির্জাভ ফরেস্ট ব্লকের প্রাকৃতিক সৌন্দর্যে সুশোভিত চিরসবুজ বনাঞ্চলের সীতাকুণ্ড ইকোপার্কে সহস্রধারা নামের এই ঝর্ণাটি অবস্থিত। ইকোপার্কটি চট্টগ্রাম শহর থেকে ৩৫ কি.মি. উত্তরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং রেলপথের পূর্ব পাশে অবস্থিত।

বোটানিক্যাল গার্ডেন ও ইকো-পার্কবাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত একটি বন্য প্রাণীর অভয়ারণ্য। চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে ১৯৯৮ সালে এই বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক প্রতিষ্ঠিত হয়। ৮০৮.০০ হেক্টর জমি নিয়ে এই বন্যপ্রাণ অভয়ারণ্যটি গঠিত। ১৯৯৬ একরের পার্কটি দুই অংশে বিভক্ত। ১,০০০ একর জায়গায় বোটানিক্যাল গার্ডেন ও ৯৯৬ একরজায়গা জুড়ে ইকোপার্ক এলাকা। জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও বন্যপ্রাণীর অভয়ারণ্য এবং পর্যটকদের বিনোদনের জন্য বন বিভাগের প্রচেষ্টায় গড়ে ওঠা পার্কটিতে রয়েছে বিরল প্রজাতির গাছপালা, হাজারো রকমের নজকাড়া ফুলের গাছ, কৃত্রিম লেক ও নানা প্রজাতির জীববৈচিত্র্য। রয়েছে সুপ্তধারা ও সহস্র্রধারা ঝর্নাসহ ঝিরিপথের ছোট-বড় বেশ কয়েকটি ঝর্না, পিকনিক স্পট, বিশ্রামের ছাউনি।

এ পার্কটির মূল আকর্ষণ চন্দ্রনাথ মন্দির। টিকেট কাউন্টার থেকে মন্দির পর্যন্ত ৫ কিলোমিটারের পথ পায়ে হেঁটে অথবা গাড়ি ভাড়া করে যাওয়া যায়। মন্দিরের নিচে থেকে পাহাড়ি পথে খাড়া সিঁড়ি বেয়ে উঠলে দেখা মিলবে মন্দিরের। সনাতন ধর্মাবলম্বীরা পূজায় মগ্ন থাকেন এখানে। ফাল্গুনে শিবসংক্রান্তি পূজার সময় দেশ বিদেশের বৈষ্ণব-বৈষ্ণবীদের কীর্তনে মুখর হয়ে ওঠে পুরো চন্দ্রনাথ ।

ঐতিহাসিক চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে বাংলাদেশের প্রথম এবং এশিয়া মহাদেশের বৃহত্তম এ ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেনটির অবস্থান।


মূল ফটক পেরিয়ে একটু এগোলেই রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিস্তম্ভ। কবি এসেছিলেন পাহাড়ের এ জনপদে। এরই বিস্তারিত লেখা আছে স্তম্ভটির পাশে সাঁটানো সাইনবোর্ডে। এর কিছুদূর এগোলে ম্যাপে পার্কটির দর্শনীয় স্থান নির্দেশিত রয়েছে।
সেখানে নির্দেশিত পথ ধরে দেড় কিলোমিটার এগোলে সুপ্তধারা ঝর্নার সাইন বোর্ড ‘সুপ্তধারা ঘুমিয়ে পড়ি জেগে উঠি বরষায়’। এরপর প্রায় এক কিলোমিটার পাহাড়ি ট্রেইল পেরিয়ে দেখা পাবেন অনিন্দ্যসুন্দর ঝর্না ‘সুপ্তধারা’র। আবার এক কিলোমিটার পর্যন্ত গেলে চোখে পড়বে সহস্র্রধারা ঝর্নার সাইন বোর্ড। এই এক কিলোমিটার পথে রয়েছে পিকনিক স্পট, ওয়াচ টাওয়ার, হিম চত্বর। সেখানে সেট করা চেয়ারে বসে দূর সমুদ্রের রূপ চোখে পড়বে। সহস্র্রধারা ঝর্ণা দেখে এসে বোটানিকাল গার্ডেনের উত্তরে গেলে চোখে পড়বে পাহাড় আর পাহাড়। সহস্র্র ধারা ও সুপ্তধারা ঝর্না থেকে বহমান জলকে কৃত্রিম বাঁধ তৈরির মাধ্যমে গড়ে তোলা হয়েছে কৃত্রিম লেক।




সিএনজি অটোরিকশায় চট্রগ্রাম থেকে সীতাকুণ্ডে আসতে প্রায় ২৭০/- টাকা ভাড়া দিতে হবে। ইকো পার্ক থেকে ফেরার সময় সীতাকুণ্ড বাজারে আপনি প্রচুর সিএনজি অটোরিকশা পাবেন।

ঢাকার সাথে চট্রগ্রামের সরাসরি সড়ক যোগাযোগ রয়েছে। বাসে করে সরাসরি ঢাকা থেকে চট্রগ্রামে যেতে পারবেন। আপনার সুবিধার্থে ঢাকা ও চট্রগ্রামের মধ্যে চলাচলকারী কয়েকটি বাস সার্ভিস সম্পর্কে নিম্নে তথ্য প্রদান করা হলঃ
১। সাউদিয়া পরিবহন
আরামবাগ কাউন্টার, ফোনঃ +৮৮-০২-৭১০২৪৬৫
গাবতলি কাউণ্টার, ফোনঃ +৮৮-০২-৮০১৮৪৪৫
কলাবাগান কাউণ্টার, ফোনঃ +৮৮-০২-৯১২৪৭৯২
২। এস আলম
ফোনঃ +৮৮-০৩১-৬৩৬৯৯৭, ৬১১৪২৬
৩। হানিফ এন্টারপ্রাইজ
পান্থপথ কাউণ্টার, ফোনঃ ০১৭৩৪০২৬৭০
আরামবাগ কাউণ্টার, ফোনঃ ০১৭১৩৪০২৬৭১
সায়েদাবাদ কাউণ্টার, ফোনঃ ০১৭১৩৪০২৬৭৩
৪। গ্রিনলাইন পরিবহন
আরামবাগ কাউণ্টার, ফোনঃ ০২-৭১৯২৩০০
ফকিরাপুল কাউণ্টার, ফোনঃ ০২-৭১৯১৯০০
চট্রগ্রামে থাকার জন্য বেশকিছু বিভিন্ন মানের হোটেল রয়েছে। আপনার সুবিধার্থে এসব হোটেল সম্পর্কে কিছু তথ্য নিম্নে প্রদান করা হলঃ
১। হোটেল গোল্ডেন ইন
ঠিকানাঃ ৩৩৬, স্টেশন রোড, চট্রগ্রাম
ফোনঃ ০৩১-৬১১০০৪
২। এশিয়ান এসআর হোটেল
ঠিকানাঃ ২৯১, স্টেশন রোড, চট্রগ্রাম
ফোনঃ ০৩১-২৮৫০৩৪৬-৮
৩। হোটেল পার্ক
ঠিকানাঃ ৬২৭, ডিটি রোড, কদমতলি, চট্রগ্রাম
ফোনঃ ০১৮১৯৩৮৮০১১
৪। হোটেল ল্যান্ডমার্ক
ঠিকানাঃ ৩৭২, শেখ মুজিব সড়ক, আগ্রাবাদ, চট্রগ্রাম
ফোনঃ ০৩১-৮১৩৫৯৮/৭২৭২৯৯

মধুটিলা ইকো পার্ক



ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেষা শেরপুর জেলার প্রায় ৩৫ কিলোমিটার সীমান্ত জুড়ে রয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি গারো পাহাড়। এই গারো পাহাড়ে দেশের পার্বত্য এলাকার মতো সুউচ্চ পর্বত বা পাহাড় ও লেক না থাকলেও এখানকার শাল-গজারি, ইউকিলিপটাস-একাশিয়া, সেগুন-মেহগিনি, মিনঝিরিসহ নানা প্রজাতির গাছগালি ঘেরা ঊঁচু নিচু টিলা আর পাহাড়ি টিলা বেয়ে সমতলের দিকে ছুটে চলা ছোট ছোট ঝর্ণা, ঝোড়া ও ছড়া দিয়ে বয়ে যাওয়া পানির কলকল শব্দ যে কোন প্রকৃতি প্রেমির হৃদয়কে আন্দোলিত করবে। ওই সব পাহাড়ি টিলার উপর এবং সমতলে শত শত বছর ধরে বসবাসকারী নৃ-গোষ্ঠির নানা সম্প্রদায়দের লোকদের সংস্কৃতি ও জীবন-জীবিকা পাহাড়ের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছে।



পাহাড়ের চূড়ায় ওয়াচ টাওয়ারে দাড়িয়ে উচু-নিচু পাহাড়ের গায়- মেঘ-রোদ্দুরের খেলা আর সীমান্তের ওপারের ভারতীয় অধিবাসিদের ঘর-বাড়ি’র দৃশ্য মন ছুয়ে যায়, হৃদয়কে উদ্বেলিত করে।সেসঙ্গে এই গারো পহাড়ে দেশের বিভিন্ন স্থান থেকে বেড়াতে আসা হাজার হাজার নর-নারী ও প্রেমিক-প্রেমিকার মিলন মেলা ও হাট বসে।


১৯৯৯ সনে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা সদর থেকে প্রায় ১৪ কিলোমিটার উত্তরে ময়মনসিংহ বন বিভাগের ব্যবস্থাপনাধীন পোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা ফরেষ্ট রেঞ্জের সমেশ্চূড়া বীটের আওতায় ৩৮০ একর পাহাড়ি টিলার উপর “মধুটিলা ইকো পার্ক” নামে মনোরম পিকনিক স্পট গড়ে তোলা হয়েছে। গারো পাহাড় এলাকায় নয়নাভিরাম প্রাকৃতিক নৈস্বর্গিক ওই পিকনিক কেন্দ্রে এখন হাজার হাজার ভ্রমণ পিপাসুদের পদচারনায় ভরে উঠেছে। প্রতি বছর শীত মওসুমে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষা সফর ও বনভোজনে বাস, মাক্রোবাস, প্রাইভেট কার করে হাজার হাজার ভ্রমন পিপাসুরা বেড়াতে আসছে। ফলে জেলা প্রশাসন ও সরকারের রাজস্ব খাতে প্রতি বছর আয় হচ্ছে লক্ষ লক্ষ টাকা। ময়মনসিংহ বন বিভাগ ১৯৯৯ সন থেকে ইকো পার্কের প্রাথমিক অবকাঠামো ও সৌন্দর্য বৃদ্ধির কাজ দুই পর্যায়ে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে কাজ শেষ করে ২০০৬-০৭ অর্থ বছর থেকে আনুষ্ঠানিকভাবে ইকো পার্কের যাত্রা শুরু হয়। ওই বছরই ইকো পার্কের বিভিন্ন খাত থেকে সরকারের রাজস্ব খাতে জমা হয় ৫২ হাজার ৮৩১ টাকা। এরপর ২০০৭-০৮ অর্থ বছরে ১৩ লক্ষ ৬৯ হাজার ৬৫৮ টাকা এবং ২০০৮-০৯ অর্থ বছরে আয় হয় ২৮ লক্ষ ৩৯ হাজার ৩০৬ টাকা এবং ২০০৯-২০১০ অর্থ বছরে প্রায় ৩৫ লক্ষ টাকা এবং চলতি বছরে আরো আয় বৃদ্ধি হবে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে। এই ইকো পার্কে বর্তমানে সুদৃশ্য প্রধান ফটক, ডিসপ্লে¬¬ মডেল, তথ্য কেন্দ্র, গাড়ী পার্কিং জোন, ক্যান্টিন, ওয়াচ টাওয়ার, মিনি চিড়িয়াখানা, মনোরম লেক ও বোটিং, স্টার ব্রীজ, স্ট্রেম্পিং রোড বা সুউচ্চ পাহাড়ে উঠার জন্য ধাপ রাস্তা (সিঁড়ি), মিনি শিশু পার্ক, মহুয়া রেষ্ট হাউজ, স্টীলের ছাতা, ইকো ফ্রেন্ডলি বেঞ্চ, আধুনিক পাবলিক টয়লেট, পার্কের প্রবেশ পথ ধরে যাওয়া বিভিন্ন সড়কের পার্শ্বে স্থাপন করা হয়েছে হাতি, হরিণ, রয়েল বেঙ্গল টাইগার, সিংহ, বানর, কুমির, ক্যাঙ্গারু, মৎস্য কন্যা, মাছ, ব্যাঙসহ বিভিন্ন জীব জন্তুর ভাষ্কর্য। এছাড়া আরো রয়েছে বিরল প্রজাতি, পশু পাখি আকৃষ্ট, ঔষধি ও সৌন্দর্য বর্ধক প্রজাতির গাছের বাগান, মৌসুমী ফুলের বাগান এবং সাত রঙের গোলাপ বাগান। 


পার্কের উচু টিলার উপর ৩ কামরা বিশিষ্ট সুদৃশ্য বাংলো বা ‘মহুয়া রেস্ট হাউজ’ ব্যাবহার করতে হলে ময়মনসিংহ অথবা শেরপুর বন বিভাগ অফিস থেকে প্রতিদিনের জন্য ৪ হাজার ৫০০ টাকা এবং ২০০ টাকা ভ্যাটসহ মোট ৪৭০০ টাকায় ভাড়া নিতে হবে।
যেভাবে যাবেন :
ঢাকা মহাখালি বাসস্ট্যান্ড থেকে শেরপুর জেলা সদরে বেশ কিছু ভাল বাস সার্ভিস রয়েছে। জন প্রতি ভাড়া হচ্ছে 290 টাকা। এরপর শেরপুর জেলা সদরের লোকাল বাস স্ট্যান্ড থেকে নালিতাবাড়ি উপজেলার নন্নী বাজার পর্যন্ত লোকাল বাসে জন প্রতি ২০ টাকায় যাওয়া যাবে। এরপর মধুটিলা ইকো পার্ক পর্যন্ত রিক্সা বা ব্যাটারি ও সিএনজি চালিত অটো রিক্সায় যাওয়া যাবে। এতে জন প্রতি ২০ টাকা থেকে ৩০ টাকা এবং রিজার্ভ ভাড়া নিবে ১০০ থেকে ১২০ টাকা। এছাড়া শেরপুর জেলা শহর থেকে ভাড়ায় চালিত সিএনজি অটোরিক্সা অথবা মাইক্রোবাস ভাড়া করেও ইকো পার্কে যাওয়া যাবে। দিন চুক্তি ভাড়া নিবে ১ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। এছাড়া মধুটিলা ইকো পার্ক থেকে ভোর ৬ টায় প্রতিদিন ঢাকার মিরপুর পর্যন্ত এবং মিরপুর থেকে প্রতিদিন বেলা ২ টায় ইকো পার্ক পর্যন্ত যাতায়াত করছে। আর যারা ঢাকা থেকে নিজস্ব গাড়ীতে আসতে চান তারা ময়মনসিংহ পার হয়ে সরাসরি শেরপুরের নকলা উপজেলা থেকে শেরপুর জেলা সদরে না এসে নালিতাবাড়ি উপজেলা হয়ে মধুটিলা যাওয়া যাবে।
কোথায় থাকবেন :
কেউ যদি বেড়াতে এসে রাত্রি যাবন করতে চান তবে শেরপুর জেলা সদরেই থাকতে হবে। কারন নালিতাবাড়ি বা ইকো পার্কে রাত্রি যাপন করার মতো কোন আবাসিক হোটেল নেই। শেরপুর জেলা শহরে হাতে গোনা তিনটি ভাল মানের আবাসিক হোটেল ছাড়াও ভিআইপিদের জন্য জেলা সার্কিট হাউজ, জেলা পরিষদ ও এলজিইডি’র রেস্ট হাউজ রয়েছে। সেগুলোতে রাত্রি যাপন বা রেস্ট নিতে গেলে সংশ্লিষ্ট অফিসে অগ্রিম বুকিং দিতে হবে। জেলা পরিষদের রেস্ট হাউজের প্রতিকক্ষ এক রাতের জন্য ভাড়া ৫০ টাকা, এলজিইডি’র প্রতিকক্ষ ৫০ থেকে ১০০ টাকা এবং সার্কিট হাউজের প্রতিকক্ষ ৪০০ টাকা ভাড়া নেওয়া হয়। তবে ওই রেস্ট হাউজে সরকারী কর্মকর্তাদের নাম মাত্র ২০ থেকে ৫০ টাকা দিয়ে রাত্রী যাপন করতে পারবেন। এছাড়া শহরের আবাসিক হোটেল গুলোর মধ্যে হচ্ছে হোটল সম্পদ, হোটেল বাগান বাড়ি ও কাকলি গেস্ট হাউজ অন্যতম। এসব হোটেলের রুম ভাড়া ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত। তবে এসি রুমের ভাড়া ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত।
কোথায় খাবেন :
সীমান্ত এলাকায় ভাল মানের কোন খাবার হোটেল নেই। তবে শেরপুর জেলা শহরে ভাল মানের খাবার হোটেল রয়েছে হাতে গোনা ২ থেকে ৩ টি। জেলার বাইরে থেকে এই সীমান্ত এলাকার গারো পাহাড়ে বেড়াতে এসে রান্না-বান্নার ব্যাবস্থা না করতে পারলে শহরের ওইসব খাবার হোটেল থেকে খাবারের জন্য অগ্রিম বুকিং দিলে প্যাকেট সরবরাহ করা হয়।

মহেড়া জমিদার বাড়ি



ঢাকার আশেপাশে একদিনের জন্য বেড়াতে যাওয়ার পরিকল্পনা করলে ঘুরে আসতে পারেন টাঙ্গাইলের মহেড়া জমিদার বাড়ি থেকে। জমিদার বাড়ির অপূর্ব কারুকাজ ও নির্মাণশৈলী আপনাকে মুগ্ধ করবে নিশ্চিত।




আমাদের ঐতিহ্যের অনেক কিছুই আমরা ধ্বংস করেছি,
সামান্য যে কয়েকটা অবশিষ্ট আছে সেগুলোরও নেই তেমন কোন প্রচার। মহেড়া জমিদার বাড়ীর কথা আমার ধারনা অনেকেই জানেন না।
অথচ ঢাকার খুব কাছে সুন্দর একটা স্থাপনা।
জায়গাটা বেড়ানোর জন্য বা পিকনিকের জন্য একটা আদর্শ স্থান।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত মহেড়া জমিদার বাড়ি।


বিশাল এলাকা জুড়ে মহেড়া জমিদার বাড়ি অবস্থিত। হঠাৎ দেখলে মনে হবে সবুজ ঘাসের চাদরে যেন ফুটে আছে বিশাল শ্বেতপদ্ম! একটি নয়, পাশাপাশি কয়েকটি ভবন দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। আভিজাত্যের ছোঁয়া রয়েছে প্রতিটি প্রাসাদজুড়েই। জমিদার বাড়ির সামনে রয়েছে পুকুর। চাইলে পুকুরে ঘুরতে পারবেন নৌকায়। রয়েছে বিশাল বাগান। বাগানে আনমনে ঘুরে বেড়াচ্ছে তিতির পাখি।  


১৮৯০ সালে তৎকালীন জমিদারগণ চার ভাই মিলে জমিদারি পত্তন করেন। তাদের নাম বুদাই সাহা, বুদ্ধু সাহা, হরেন্দ্র সাহা এবং কালীচরণ সাহা। তারা সাহা পদবী ধারণ করেই শুরু করেন জমিদারি। তবে তাদের পরবর্তী প্রজন্ম সবাই রায় চৌধুরী পদবী গ্রহণ করেন। জমিদার বাড়ি নির্মাণ হয় চার অংশে।




মহেড়া জমিদার বাড়িটি মূলত চারটি ভবনে বেষ্টিত। মহারাজ লজ, আনন্দ লজ, চৌধুরী লজ এবং কালীচরণ লজ। বাড়িটির মোট ৮ একর জমির উপর অবস্থিত। এখানে বাসভবন, কাছারি ভবন, পুকুর এবং মাঠ রয়েছে।
১৯৭২ সালে মহেড়া জমিদার বাড়িটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে জোনাল পুলিশ তট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। ১৯৯০ সালে এটিকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয়। 
যেভাবে যাবেন

ঢাকার মহাখালী থেকে সরাসরি টাঙ্গাইলের বাস রয়েছে। মহেড়া জমিদার বাড়ি যাবেন বললেই নামিয়ে দেবে। জামুর্কী বাস স্ট্যান্ডে নেমে সিএনজিতে যেতে পারবেন মহেড়া জমিদার বাড়ি। ঢুকতে হলে টিকেট করতে হবে জনপ্রতি ৫০ টাকা।  

Travel

ঘুরে আসুন হামহাম জলপ্রপাত

প্রকৃতির অপরূপ লীলাভুমি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নতুন সন্ধান পাওয়া রোমাঞ্চকর নয়নাভিরাম হামহাম জলপ্রপাত একনজর দেখার জন্য দেশের বিভ...